এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মালেক মিন্টুর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মোঃ নুরুল ইসলাম আপেল।
বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
বক্তারা পাহাড়ের অস্ত্রধারী সংগঠনের কেন্দ্র দখল, হুমকি-ধমকি, ভোটারদের জোরপূর্বক চাপ প্রয়োগ এবং জাল ভোটের আশঙ্কা তুলে ধরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।