এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি জেলা সদরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে হাজারো ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আজ বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, মধুপুর বাজার ও পানখাইয়া পাড়া সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর আবদুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সভাপতি নূর আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি।
বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, “বাংলাদেশে কেন্দ্র দখলের রাজনীতি আর চলবে না। যারা কেন্দ্র দখলের অশুভ চিন্তা করছেন, তারা আগামী ১২ তারিখ বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন। ভোট ডাকাতি বা দখলের চিন্তায় যে হাত ব্যালট বাক্স স্পর্শ করবে, সে হাত আর বাড়িতে ফিরে যাবে না।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল মান্নান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আকতারুজ্জামান ফারুকী, এনসিপি-র জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক চাইথোই মারমা এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা হারিছ রনি প্রমুখ।
এপ্রিল ৯, ২০২৫
জানু ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।