এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন জনাকীর্ণ স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন তিনি।
এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা নির্বাচনী প্রচারণায় অংশ নেন রেজু। তিনি ইউনিয়নের হাটুরিয়া, পাহাড়পুর মোড়, বড়শিমলা বাজার, নন্দনালী, কচুয়া ও চড়কতলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান, কুশল বিনিময় করেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেলে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই নির্বাচনের কোনো বিকল্প নেই।”
ভোটারদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান, অতীতেও সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনারা যদি ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলবো।”
উক্ত আলোচনা সভা ও গণসংযোগে আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার উপস্থিত ছিলেন।
এছাড়া অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি স. ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন এবং ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
আগস্ট ২৭, ২০২৬
এপ্রিল ২৫, ২০২৫
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।