এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী। থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন।
এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান। সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে খুঁজতে থাকেন।এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে।
ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে।
অক্টোবর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।