এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় আড়াই বছরের ফুটফুটে শিশু সিফাত জমাদ্দার মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই বিপুল ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন শিশুটির অসহায় মা-বাবা।
সিফাত ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের দরিদ্র খোকন জমাদ্দার ও ঝরনা বেগম দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সিফাত মেরুদণ্ডের বোন টিউমার থেকে জটিল টিস্যু ক্যানসারে আক্রান্ত হয়েছে। অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে নেওয়ার পরামর্শ দেন।
দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি ইতোমধ্যে আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। এখন ভারতে নিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি দেখে দিশাহারা হয়ে পড়েছেন মা-বাবা।
অশ্রুসজল চোখে সিফাতের মা ঝরনা বেগম বলেন, "আমার আড়াই বছরের অবুঝ বাচ্চাটা ব্যথায় দিনরাত ছটফট করে। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার কথা বলেছেন, কিন্তু এত টাকা আমরা কোথায় পাব? সমাজের দানশীল মানুষের সামান্য সহযোগিতাই পারে আমার সন্তানকে সুস্থ করে তুলতে। আপনাদের কাছে অনুরোধ, আমার কোল খালি হতে দেবেন না।"
একটি নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচাতে সমাজের সামর্থ্যবান মানুষ, প্রবাসী ভাই-বোন এবং মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে সিফাতের পরিবার।
মার্চ ৯, ২০২৫
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।