টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
১ নভেম্বর, ২০২৬ ২:১৫ পিএম
শেয়ার করুন:
টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুল্লাহ মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, কোষাধ্যক্ষ আপন সরদার, স্থানীয় বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খাঁন বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু এবং সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। এ সময় যুবকদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। 

আলোচনা সভা শেষে সফল প্রশিক্ষণপ্রাপ্ত ও আগ্রহী তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।