এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত এলাকার সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কালিয়াকৈরের ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যেই আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সফিপুর ও মৌচাক পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এদিকে বিক্ষোভ অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের উভয় পাশের পোশাক কারখানাগুলোতে দিনের বাকি সময়ের জন্য ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।