এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় শহরের হোটেল নায়রীতে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম এবং ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও মাত্র কয়েকজন সদস্য নিয়ে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কার্যক্রম পরিচালনা করেছে এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সেই ত্যাগ ও লড়াইয়ের ধারাবাহিকতায় আজ সংগঠনটি একটি বিশাল পরিবারে রূপ নিয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতের নির্বাচনে ঐক্যের কিছুটা ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সংগঠনের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।