কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১ নভেম্বর, ২০২৬ ৪:১০ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে একটি সুপারি গাছে মই লাগিয়ে সুপারি পাড়ছিলেন। গাছটির পাশ দিয়ে সেচকাজে ব্যবহৃত একটি জিআই পাইপের ওপর দিয়ে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই তারের সংস্পর্শে চলে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয় সমাজসেবক মীর মিরাজ জানান, সকালে ঘটে যাওয়া এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।