এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।
পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু কাওছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা ও সৈয়দ ফাহিম। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং পূবালী ব্যাংক কাউখালী উপশাখার অফিসার সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় আম, জাম, কাঁঠাল, নারিকেল, আমলকী ও হরিতকিসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। কাউখালী উপজেলাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে পূবালী ব্যাংকের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব যেকোনো কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।