জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৪ পিএম
শেয়ার করুন:
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত অত্যাধুনিক ‘নিটসু লজিস্টিকস হাব’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি হাবটিতে পৌঁছান এবং এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা
রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা
হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
মো. মোস্তাকুর রহমান, গভর্নর, বাংলাদেশ ব্যাংক
আশিক চৌধুরী, চেয়ারম্যান, ইনভেস্ট বাংলাদেশ
ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী

এছাড়াও পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী এবং পররাষ্ট্রসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।