এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ১৫টি মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের ফুল্লশ্রী হেলিপ্যাড সংলগ্ন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ-এর আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. নুরুন নবী। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা—এই চারটি বিভাগে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মুফতী মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক হাফেজ ক্বারী মো. শহিদুল ইসলাম এবং দারুল উলুম কওমি মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক হাফেজ ক্বারী মো. ওবাইদুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, গৈলা আল ফারুক এতিমখানা ও মাদরাসার সুপার সৈয়দ মো. ইমরান এবং চাঁদশী জামিয়া মোহাম্মদিয়া আজিজিয়া মাদরাসার মুফতি মো. বাইজিদ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী চারটি বিভাগের প্রতিটিতে ৭ জন করে মোট ২৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র ও পুরস্কার হিসেবে ইসলামিক বই তুলে দেওয়া হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদারীপুরের খাগদী জামিয়া কারীমিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।