এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের ধরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়, আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের হোসেন মোল্লার তিনটি মেহগনি গাছ একই বাড়ির মিজান মোল্লা কেটে নিয়ে যায়। এ সময় গাছ কাটতে বাধা দিলে মিজান মোল্লার নেতৃত্বে হোসেন মোল্লা, নুরুন্নাহার ও রহিমা বেগমকে মারধর করে আহত করে। তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে গেলে দ্বিতীয় দফায় মিজান মোল্লার নেতৃত্বে হাসান মোল্লাসহ কয়েকজন মিলে হোসেন মোল্লা, নুরুন্নাহার, জলিল মোল্লা, জুবায়ের, জালাল মোল্লা, শাহাদাত মোল্লা ও রহিমা বেগমকে হাসপাতালের সামনে বসে মারধর করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষের সময়ে প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগম আহত হয়।
পরে হোসেন মোল্লার পরিবারের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় খলিল মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মার্চ ১২, ২০২৫
মে ১৭, ২০২৫
মার্চ ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।