এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সঙ্গে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,
ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল,সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল,শিউলি আফরোজ সাথী ও মতিন রহমানসহ অন্যান্যরা।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন,মাদক নিয়ন্ত্রণ,ইভটিজিং প্রতিরোধ এবং গ্রামাঞ্চলে সামাজিক আধিপত্য বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।
নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেন বলেন, তিনি সদ্য মাগুরায় দায়িত্ব গ্রহণ করেছেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান। নবাগতা পুলিশ সুপার মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।