এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও জায়গা করে নিয়েছেন দুই নারী মানবাধিকারকর্মী—ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। এর মধ্য দিয়ে দলটি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফেরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রকাশনায় উল্লেখ করা হয়।
অন্যদিকে, তালিকায় বাংলাদেশ থেকে স্থান পাওয়া অপর দুই ব্যক্তিত্ব জায়গা পেয়েছেন ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে। তাদের মধ্যে ড. হামিদা হোসেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। অপরজন রাজিয়া সুলতানা পেশায় একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য তিনি আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত।
এর আগে ২০২৬ সালের সংস্করণে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তার নাম স্থান পায়নি।
প্রকাশনাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়। তালিকায় কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
মার্চ ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।