এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন সংশোধিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ না রাখা হলে রংপুর বিভাগজুড়ে লাগাতার ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে 'তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ'। একই সঙ্গে এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল বুধবার (১৭ জুন) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় আয়োজিত এক মশাল প্রজ্বালন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে তিস্তা সেতুর উত্তর প্রান্তে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আন্দোলনকারীরা হাতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন, যা তিস্তা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের আর বিলম্ব করা উচিত হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে কেবল আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিস্তাপাড়ের মানুষ নদীভাঙন, তীব্র পানির সংকট এবং জীবিকা হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন সংশোধিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে রোডম্যাপ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সংগ্রাম পরিষদের নেতারা আরও জানান, দাবি আদায় না হলে রংপুর বিভাগ থেকে দেশের অন্যান্য অঞ্চলে খাদ্যশস্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি রংপুরজুড়ে লাগাতার ব্লকেড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে।
দাবি আদায়ের এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১ জুলাই তিস্তা নদীর দুই তীরে একযোগে ‘গণঅবস্থান কর্মসূচি’ পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। উক্ত কর্মসূচি থেকেই পরবর্তী কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।