এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তি হলেন বোয়ালমারী উপজেলার নদীয়াচর এলাকার হরিয়ানানগর গ্রামের বাসিন্দা ভ্যানচালক বাবুল মোল্যা (৩৮)। আহত হয়েছেন আলামিন (২৭), আকিদুল (৩০), হোসাইন (১২), লাবু শেখ (৩৫) ও জাহাঙ্গীর (৩৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালমারী স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের বিভিন্ন মালিকানাধীন পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস সাব-স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দোকানগুলোতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
রাজধানী | ২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।