কৃষকের ভালোবাসায় সিক্ত বিদায়: আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৬ নভেম্বর, ২০২৬ ২:০৬ পিএম
শেয়ার করুন:
কৃষকের ভালোবাসায় সিক্ত বিদায়: আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা

সরকারি চাকরির নিয়মে বদলি হলেও কৃষক ও সাধারণ মানুষের ভালোবাসায় স্মরণীয় হয়ে রইল আলফাডাঙ্গায় তাঁর দায়িত্ব পালনের দিনগুলো। ফরিদপুরের আলফাডাঙ্গায় আধুনিক কৃষির প্রসার ও কৃষকদের পাশে থাকার স্বীকৃতিস্বরূপ উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসানকে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। 

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন ও মিঠুন বিশ্বাস এবং উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী প্রমুখ।

বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে মো. মেহেদী হাসান শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবেই নয়, বরং কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করেছেন। মাঠপর্যায়ে গিয়ে ফসলের সমস্যা সমাধান, আধুনিক ও লাভজনক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর দায়িত্বশীলতা, নিরহংকার আচরণ ও কৃষিবান্ধব কর্মকাণ্ড আলফাডাঙ্গার কৃষকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলেও এমন সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী কর্মকর্তা মেহেদী হাসানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

এ সময় স্থানীয় কৃষক-কৃষাণি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।