রুমায় বারি’র পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
৫ নভেম্বর, ২০২৬ ১:৩৪ পিএম
শেয়ার করুন:
রুমায় বারি’র পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বান্দরবানের রুমায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের ভিউ পয়েন্ট প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ‘পার্টনার প্রকল্প’র অর্থায়নে এবং বান্দরবান সরেজমিন গবেষণা বিভাগের বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় এই কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল হাসির গুঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন। এসময় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক সময়ে বীজ বপন ও ফসলের নিবিড় পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বক্তারা আশ্বস্ত করে বলেন, "কৃষকেরা যদি সঠিক নিয়মে চাষাবাদ করে সফল ফলন ঘরে তুলতে পারেন, তবে ভবিষ্যতে তাঁদের সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।"

আলোচনা সভা শেষে উপজেলার ৪৭ জন কৃষকের মাঝে চীন থেকে আমদানিকৃত উচ্চ ফলনশীল জারশীম বীজ, ফেলন বীজ, সরিষা ও ভুট্টার বীজসহ বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।