এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। এতে দুর্গম পাহাড়ি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক তথ্য সংগ্রহ এবং পর্যটন খাতের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, উপজেলার দুর্গম যেসব গ্রাম ও পাড়ায় পর্যাপ্ত শিশু-কিশোর থাকা সত্ত্বেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিদ্যালয়বিহীন পাড়া ও গ্রামের তালিকা দ্রুত প্রস্তুত করে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, “ভৌগোলিক প্রতিকূলতার কারণে দুর্গম এলাকার কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ আন্তরিক। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে বিদ্যালয়বিহীন পাড়াগুলোর তালিকা পাওয়ার পরপরই প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”
সভায় আরও জানানো হয়, উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক জনসংখ্যা ও আর্থসামাজিক অবস্থা নিরূপণে আদমশুমারির আদলে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে পরিসংখ্যান বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করবেন। কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে কর্মীদের সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া থানচি-আলীকদম সড়কের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ‘ডিম পাহাড়’ এলাকায় পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে একটি আধুনিক ‘পর্যটন ভিউ পয়েন্ট’ নির্মাণের বিষয়েও সভায় ইতিবাচক আলোচনা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে নিজ নিজ দপ্তরের মতামত ও অগ্রগতি তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন এবং জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রাই মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।