এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান শহরের বাস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত টিয়ারশেল দুটির মধ্যে একটি সক্রিয় এবং অন্যটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে টিয়ারশেল দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাস স্টেশন এলাকায় সন্দেহভাজন দুটি বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে-র নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় এবং টিয়ারশেল দুটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। উদ্ধারকৃত টিয়ারশেলগুলোর একটির সেফটি পিন অক্ষত রয়েছে, তবে অন্যটির পিন খোলা ছিল।
পুলিশ জানায়, সাধারণত জনসমাগম বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এসব টিয়ারশেল নিক্ষেপকারী গান (Tear Shell Launcher) থেকে ব্যবহার করে থাকে। জনবহুল এলাকায় এ ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া টিয়ারশেলগুলো কোনো বড় ধরণের ঝুঁকি তৈরি না করলেও এগুলো কীভাবে ওই স্থানে আসলো তা গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের ধারণা, ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে বান্দরবান পুলিশ লাইনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সম্ভবত সেই সময় কোনোভাবে এই টিয়ারশেলগুলো হারিয়ে গিয়ে এখানে পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
ফেব্রু ২৩, ২০২৬
অক্টোবর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।