এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বান্দরবানের রোয়াংছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, “ড. ইউনুস কালক্ষেপণ না করে সাধারণ মানুষকে এই ক্রান্তিকাল থেকে মুক্তির পথ দেখাবেন—এটাই জনগণের প্রত্যাশা।”
শুক্রবার (৬ জুন ২০২৫) রোয়াংছড়ি উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওসেতুং তঞ্চঙ্গ্যা আরও বলেন, “বান্দরবান-৩০০ আসনের সাবেক সংসদ সদস্য মাম্যাচিং আবারো মনোনয়ন পেতে পারেন। কেন্দ্রীয় ও জেলা নেতাদের দিকনির্দেশনায় যারা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাজ করছেন—তাদের নিয়ে দলকে আরও গতিশীল করতে হবে। জনগণকে পাশে রেখেই রাজনীতি করতে হবে, একা নয়।”
রোয়াংছড়ি উপজেলা বিএনপির নবগঠিত ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাচিংপ্রু জেরী আহ্বায়ক ও মো. জাবেদ রেজা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই কমিটিতে সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যাও একজন সদস্য মনোনীত হওয়ায় নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মংহাইংনু মারমা। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক বিজয় কেতন তঞ্চঙ্গ্যা। বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মারমা, সাংগঠনিক সম্পাদক গান্ধি লাল তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, ২নং তারাছা ইউনিয়ন সাধারণ সম্পাদক মংবাথোয়াই মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি সভাপতি বিনিময় তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন সাধারণ সম্পাদক সাচিং মারমা এবং সাংগঠনিক সম্পাদক প্রীতি তঞ্চঙ্গ্যা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সভাপতি চিতমোহন তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা, উথোয়াইনু মারমাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ফেব্রু ১, ২০২৫
জানু ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।