এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফের ব্যক্তিগত উদ্যোগে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সমাজের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল ১১টায় কাপ্তাই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। প্রতিজনকে ১০ কেজি করে চাউল প্রদান করে মোট ২০০ জন দুস্থ, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, ক্রীড়া সম্পাদক দীল বাহাদুর, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোর্শেদ কামাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কাপ্তাই জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ৪ নম্বর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর জামান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন খোকন এবং ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম নাহিদ।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদসহ কাপ্তাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই উদ্যোগ বিএনপির মানবিক মুখাবয়বেরই প্রতিফলন।”
মার্চ ২৭, ২০২৫
ডিসেম্বর ৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।