এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোঃ নূরুল ইসলাম। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি কার্যালয়টি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে সিএজি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেবার মান বৃদ্ধির নির্দেশনা দিয়ে মোঃ নূরুল ইসলাম বলেন, "হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হিসাব ব্যবস্থা পরিচালনা করে। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।"
পেনশনভোগীদের ভোগান্তি লাঘবের বিষয়ে তিনি বলেন, "পেনশনারদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস সেল প্রতিষ্ঠা করতে হবে যেন তাঁরা কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পান। এছাড়া সরকারি আ-চালান ভেরিফিকেশনের কাজ অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে।" তিনি আরও যোগ করেন, পেনশনারদের প্রাপ্য সম্মান প্রদর্শন এবং স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে জনস্বার্থে নিরীক্ষা ও বাজেট ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে হবে।
পরিদর্শনকালে সিএজি-র সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (সিআরবি) অর্থ ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, চট্টগ্রাম এরিয়া এএফসি অফিসার (আর্মি) রাজিব বড়ুয়া এবং সিএজি কার্যালয়ের একান্ত সচিব জানেসার আজাদ।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এসকান্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ এনামুল হক হাজারী, হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক কৃষিবিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং পিআইও ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে ওইদিন সন্ধ্যায় সিএজি মোঃ নূরুল ইসলাম সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন। বিদায়লগ্নে কাপ্তাই প্রশাসনের কর্মকর্তারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।