এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টেই ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটসাল দল।
লাল-সবুজের প্রতিনিধিদের এই ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার এক উজ্জ্বল প্রমাণ।’
বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস আরও বলেন, ‘এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবে।’ তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, সাফ নারী ফুটসালে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। দলের নেতৃবৃন্দ নারী ফুটবলারদের এই অর্জনকে দেশের ফুটবলের জন্য এক ইতিবাচক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।