এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শুধুমাত্র যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এই সময়ের মধ্যে সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ টিকিট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা ঝুঁকি এড়ানো, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সম্মানিত যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার এবং বিমানবন্দর পরিচালনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে।
জুন ১৮, ২০২৬
এপ্রিল ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ভারত | ১৭ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।