এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর উপজেলার আল মদীনা মসজিদ থেকে র্যালিটি বের হয়ে ছনবাড়ী বাসস্ট্যান্ড ও শ্রীনগর বাজার সড়ক প্রদক্ষিণ করে এম রহমান প্লাজার সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক রিফাত হোসেন, শ্রীনগর উপজেলা সভাপতি সিয়াম শেখ, সিরাজদিখান উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ এবং শ্রীনগর উপজেলা সেক্রেটারি হিমেলসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এসময় তারা বলেন, এই আসমান আল্লাহর, এই জমিনও আল্লাহর। আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা চাই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।