এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, গণতন্ত্রের ভোটাধিকার রক্ষার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে স্থানীয় বিএনপির আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি কোনোভাবেই নষ্ট করা যাবে না। ১১ তারিখ থেকে ১২ তারিখ রাত পর্যন্ত ফলাফল শিট হাতে না পাওয়া পর্যন্ত ধানের শীষের প্রতিটি ভোট রক্ষা-কবচের মতো পাহারা দিতে হবে। একটি চক্র ভোট চুরির পাঁয়তারা করছে।
গ্রাম পাহারার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাতে ১২টার পর গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে। যারা অযথা ঘোরাফেরা করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আমি ১৭ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের নেত্রী নই, আমি আপনাদের বোন ও মেয়ে। আপনারা আপনজনের মতো আমার কাছে দাবি জানাবেন।
তিনি আরও বলেন, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। এলাকার উন্নয়নের জন্য রাস্তা, মাদ্রাসা, গোরস্থান, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের সুযোগ তৈরি করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সালথা উপজেলায় দলীয় দ্বন্দ্ব-সংঘাত কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ শান্তি, কর্মসংস্থান ও শিক্ষা চায়। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
খেলার মাঠ, স্কুল, কলেজ, উন্নত মানের মাদ্রাসা ও মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব উন্নয়ন সম্ভব হবে বিএনপি সরকার গঠন করলে। আপনারা সবাই ধানের শীষের প্রার্থী হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।