এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম নিবাসী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান (৭৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শিরগ্রাম মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিরগ্রাম কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে তার মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং থানা পুলিশের পক্ষ থেকে এসআই সুজন কুমার বিশ্বাস। রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এক শ্রেষ্ঠ সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান মঙ্গলবার সকাল ১১টার সময় ফরিদপুর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাকে শোকসন্তপ্ত করে গেছেন।
তার জানাজায় অংশ নেন ফরিদপুর-১ আসনের প্রিয় নেতা জননেতা আরিফুর রহমান দোলন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনতা। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বক্তারা বলেন,বীর বির বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান ছিলেন সত্য, ন্যায় ও স্বাধীনতার প্রতীক। তাঁর মতো মানুষদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁর দেশপ্রেম, সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
একজন স্থানীয় শিক্ষক আবেগভরে বলেন, তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন সমাজের আলোকিত মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালাম।
জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের অবদান ও দেশপ্রেম।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।