আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৭ নভেম্বর, ২০২৬ ১১:১১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দেশাত্মবোধক গান পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিস্মরণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ জনতা ও দেশপ্রেমিক সৈনিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তা সমুন্নত রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা।

এছাড়া রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও উপজেলা মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান পরিবেশিত হয় এবং পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।