এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো এক মাদক কারবারিকে ৮ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকির (৩২) নামে এক যুবককে আটক করা হয়।
আটকের পর তাকে গাড়িতে তুলতে গেলে রিয়াজ পুলিশ কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।
পুলিশ জানায়, আহত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কনস্টেবল কামাল ও সাইমুনকে ভর্তি করা হয় এবং এএসআই মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর সারারাত অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ছয়গ্রাম এলাকা থেকে রিয়াজকে হাতকড়াসহ গ্রেপ্তার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, রিয়াজ ফকিরের বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং সে একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।