এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার কুশারবাড়ী গ্রামের আরিফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পার-সোমবাড়ী বাজার থেকে কীর্তিপুর রোডের চকগোপাল এলাকায় মাদক কেনাবেচার গোপন চক্র সক্রিয় ছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি সদস্যরা। দুপুর ২টার দিকে এক পর্যায়ে ১ কেজি গাঁজাসহ আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামির নামে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং সে গ্রেপ্তারও হয়েছিল। শুক্রবার (১৬ মে) দুপুর ১ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানু ৩১, ২০২৫
মে ২৯, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।