এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে এবং একগ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বেওলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারী আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১)-কে তাদের নিজ বাড়ি থেকে একগ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১৩ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।