আত্রাইয়ে ঘরের সিলিং ফ্যানে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৩০ আগস্ট, ২০২৬ ৫:২৮ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ঘরের সিলিং ফ্যানে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

নওগাঁর আত্রাইয়ে নিজ বসতঘর থেকে সাথী (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী। 

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। রোববার সকালে গৃহস্থালির কাজে বের হওয়ার সময় শাশুড়ি তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।