এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মহাদিঘী গ্রামের সখিমদ্দীনের ছেলে মুক্তার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুক্তার হোসেন মারপিট মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। এছাড়া একই রাতে উপজেলার বেওলা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী সবুজ হোসেনের ছেলে চয়েন সরদার(৩৫) এবং বলরামচক গ্রামের অনিলচন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুবাস চন্দ্র সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।
গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আগস্ট ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।