এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সকলের সচেতনতা অপরিহার্য। ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং সড়কে দায়িত্বশীল আচরণের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি অনেকাংশেই রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও স্বপ্রণোদিত হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।