এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়ার এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের সাবান-পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করার সঠিক নিয়ম ও কৌশল ব্যবহারিকভাবে শেখানো হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল-আমিন হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এবং আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষিত থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। তাই খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পরসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।