এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর্জেন্টিনা ফুটবলে ‘১০ নম্বর’ জার্সির গুরুত্ব ও মাহাত্ম্য যেকোনো সংখ্যার চেয়ে আলাদা। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরে দেশকে এনে দিয়েছেন সর্বোচ্চ গৌরব। দীর্ঘ দুই দশক ধরে এই জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই তাঁর পর এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব কে নেবেন, তা নিয়ে ভক্ত ও ফুটবল বিশ্লেষকদের মাঝে কৌতূহলের শেষ নেই। এবার বিষয়টি নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। তাঁর মতে, মেসির জার্সির যোগ্য উত্তরসূরি তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসির স্মৃতি ও জার্সির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রোমেরো। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি জার্সিটি পুরোপুরি অবসরে পাঠানোর পক্ষে ছিলেন।
রোমেরো বলেন, “সত্যি বলতে, আমার ওপর সিদ্ধান্ত থাকলে আমি জার্সিটি চিরতরে তুলে রাখতাম। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) দেয়ালে মেসির একটি ম্যুরাল থাকত, যাতে এই জার্সির বিশাল দায়িত্বের চাপ আর কাউকে বইতে না হয়। কিন্তু টুর্নামেন্টের নিয়মের কারণে তো সেটি সম্ভব নয়।”
নিয়ম অনুযায়ী যখন কাউকে না কাউকে এই জার্সি দিতেই হবে, তখন রোমেরোর পছন্দ আলভারেজ। তিনি বলেন, “আমি হলে নির্দ্বিধায় এই জার্সি ‘জুলি’-কেই (আলভারেজ) দিতাম। সবার হয়তো নিজস্ব পছন্দ থাকতে পারে, তবে ওর সাদামাটা জীবনযাপন, পরিবারের প্রতি টান এবং একজন ভালো মানুষ হিসেবে ওর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। এর সঙ্গে তো মাঠে ওর অসাধারণ খেলার ক্ষমতা রয়েছেই। সব মিলিয়ে আমার মনে হয়, ও-ই এই জার্সির জন্য সবচেয়ে যোগ্য।”
২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন হুলিয়ান আলভারেজ। আক্রমণভাগে গতি, কার্যকর ফিনিশিং ও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরির ক্ষমতার কারণে তিনি দ্রুতই জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন।
রোমেরো অবশ্য মনে করেন, আর্জেন্টাইন ফুটবলে প্রতিভার কোনো কমতি নেই এবং অনেকেই এই জার্সির দাবিদার হতে পারেন। তবে খেলার দক্ষতা ও অনন্য ব্যক্তিত্বের মিশেলে আলভারেজকেই অন্যদের চেয়ে আলাদা ও ১০ নম্বরের প্রকৃত দাবিদার বলে মনে করেন এই ডিফেন্ডার।
অক্টোবর ৪, ২০২৬
জুলাই ২০, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ২৮ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।