ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৪:৪৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংগঠনের সদস্য শিশু-কিশোর ও অভিভাবকেরা অংশ নেন।

ফুলকুঁড়ি আসর ফরিদপুর শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর জাকারিয়া হাবিব পাইলট।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দবির উদ্দিন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস ছাত্তার এবং ফরিদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার মূল কারিগর। তাই শৈশব থেকেই তাদের মধ্যে সততা, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের বীজ বপন করতে হবে। বক্তারা কেবল প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সুস্থ সংস্কৃতি ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সংগঠনটির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।