এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে দীর্ঘদিনের পৈতৃক ভিটেমাটি নিয়ে বিরোধের জেরে বসতভিটা দখল, রান্নাঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার আদালতের আদেশ অমান্য ও থানায় হামলার লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মৌজা নং- ১৭১ পাড়াদিয়া, বিএস দাগ নং- ৫৬০ এবং খতিয়ান নং- ৩১ অনুযায়ী ১৩ শতাংশ এবং ক্রয়সূত্রে আরও ৫ শতাংশসহ মোট ১৮ শতাংশ ভিটেজমির মালিক ছিলেন মৃত ওমেদ আলী শেখ। এসএ রেকর্ডে ৪৬ শতাংশ এবং বিএস রেকর্ডে ১৩ শতাংশ জমি তার নামে রেকর্ডভুক্ত রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমেদ আলী শেখের মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ জামাল শেখ ও মোঃ জালাল শেখ পৈতৃক সূত্রে প্রাপ্ত এই সম্পত্তি ভোগদখল করে আসছেন। তাদের দাবি, সাবেক এসএ দাগ নং- ৫০৬ ও ৫০৭-এর সম্পূর্ণ জমি ১৯৫১ সালে হিংগুলি খাতুন কর্তৃক তার স্বামী বেপারী শেখের নামে সম্পাদিত ‘ছলেনামা’ দলিলমূলে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ওই সম্পত্তির মালিকানা বেপারী শেখের ছেলে ওমেদ আলী শেখের কাছে আসে। তবে ওমেদ আলী শেখের মৃত্যুর পর হিংগুলি খাতুন একই সম্পত্তি পুনরায় তার অন্য পক্ষের সন্তানদের নামে দলিল করে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এদিকে, প্রতিপক্ষ বিবাদী আবুল খায়ের শেখ (পিতা-মৃত খালেক শেখ) নিজেকে ক্রয়সূত্রে জমির মালিক দাবি করছেন। তার ভাষ্য অনুযায়ী, ওমেদ আলী শেখের দূরসম্পর্কীয় ভাই লতিফ ও মসলেম মুন্সির অংশের ক্রেতা আলেম মিয়ার উত্তরাধিকারীদের কাছ থেকে তিনি এই জমি ক্রয় করেছেন।
জামাল শেখ অভিযোগ করে জানান, সম্প্রতি তারা নিজেদের বাড়ির ভেতরে একটি রান্নাঘর নির্মাণের উদ্যোগ নিলে বিবাদীপক্ষ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে নগরকান্দা থানার পিটিশন মামলা নং-২২৪/২৬ এর ভিত্তিতে গত ১০ মে নোটিশ প্রদান করা হলে তারা নির্মাণকাজ বন্ধ রাখেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ আইন অমান্য করে তাদের রান্নাঘর ভাঙচুর করে এবং বেড়া দিয়ে জায়গা দখল করে নেয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ১১ জুন (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীপক্ষ জোরপূর্বক বসতভিটার জায়গা দখল করার চেষ্টা করলে বাড়ির লোকজন বাধা দেন। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং এতে তাদের কয়েকজন আহত হন। ঘটনার দিন সন্ধ্যায় এ বিষয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আদালতের নির্দেশনা অমান্য করার কিছু সত্যতা পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
অন্যদিকে, জমি দখল ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আবুল খায়ের শেখ বলেন, “বিএস খতিয়ান নং- ৩১ অনুযায়ী ৫৫৯ ও ৫৬০ দাগে মুন্নু, আলেম, হালিম, কুলসুম ও আলাউদ্দিনের নামে মোট ২৫ শতাংশ জমি রেকর্ড রয়েছে। আমি আলেম মিয়ার উত্তরাধিকারীদের কাছ থেকে ১৪ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি।”
তিনি পাল্টা দাবি করে বলেন, “ওমেদ আলী শেখের পরিবার প্রকৃত মালিকানার চেয়ে বেশি জমি দখল করে রেখেছে। বিএস ৫৬০ দাগে ওমেদ আলীর প্রকৃত হিস্যা প্রায় ৬.২৪ শতাংশ এবং ৫৫৯ দাগে প্রায় ৩ শতাংশ। অথচ তারা প্রায় ১৪ শতাংশ জমি ভোগদখল করছেন এবং অন্য দাগের জমি ভুলবশত দেখিয়ে অতিরিক্ত জমির দাবি করছেন। হামলা বা সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি।”
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই নিজ নিজ দাবির সপক্ষে দলিল ও রেকর্ড উপস্থাপন করেছেন। বিষয়টি বর্তমানে স্থানীয় প্রশাসন ও আদালতের বিবেচনাধীন রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ১৩ জুন, ২০২৬
ফুটবল | ১৩ জুন, ২০২৬
জাতীয় | ১৩ জুন, ২০২৬
জাতীয় | ১৩ জুন, ২০২৬
ফুটবল | ১৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।