এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও দুর্যোগকালীন প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে দুর্যোগকালীন করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, আহতদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলগুলো হাতে-কলমে করে দেখান সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
ইউএনও শরীফ শাওন বলেন, “দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক প্রস্তুতি ও সচেতনতা অবলম্বন করলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই বিশেষ কর্মসূচি।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ম্যানেজার মো. ইলিয়াস মোল্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
মার্চ ২১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ১২ জুন, ২০২৬
নীলফামারী | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।