এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যে মিষ্টির দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়, বিকেলে আবার সেই দোকান থেকেই উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য দই কেনা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার বাগাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাট বাজারের রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানের সময় কারখানায় ব্যবহৃত তেলে ময়লা, মিষ্টির সিরা পুরনো এবং পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়ার অভিযোগে দোকানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের জন্য ওই দোকান থেকেই ১৩৫ কাপ দই কেনা হয়। ইফতারের বিভিন্ন খাবারের সঙ্গে সেই দইও পরিবেশন করা হয় বলে জানা গেছে।
রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের মালিক সুকুমার ঘোষ বলেন, দুপুরের দিকে কারখানায় নতুন তেলের ব্যারেল ছিল, যেটি তখনও খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যারেলের মুখ নিজেরাই খুলে বলেন তেলে ময়লা আছে। এছাড়া চিনির সিরা কয়েকদিন আগের বলে অভিযোগ করা হয়। আমি তখন কারখানায় ছিলাম না। পরে বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য আমাদের দোকান থেকেই ১৩৫ কাপ দই কেনা হয়েছে এবং তারা দামও পরিশোধ করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে তেলে ময়লা ও পুরনো সিরা পাওয়া যায়। পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এসব কারণে ভোক্তা অধিকার আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেন, একটি দোকানের সবকিছু খারাপ হয় না। যেসব বিষয়ে অনিয়ম পাওয়া গেছে সেসব কারণে জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকানটি সিলগালা করে দেওয়া হতো। তা করা হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বলেন, দুপুরে জরিমানা করে বিকেলে একই দোকান থেকে দই নেওয়ার বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সেপ্টেম্বর ৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
কুষ্টিয়া | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ | ১২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।