এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কাপ্তাইয়ের কেপিএম আবাসিক এলাকার বাদশামাঝির ঘোনা মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক পর্দা ওঠে। ‘বাদশামাঝির ঘোনা একতা যুব সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী খেলায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্ল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ‘ফিল্ড ওয়ারিয়র্স’ বনাম ‘পারলে ঠেকাও একাদশ’। খেলার শুরু থেকেই নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় পারলে ঠেকাও একাদশ। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে তারা প্রতিপক্ষ ফিল্ড ওয়ারিয়র্সকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।
ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় বিজয়ী দলের আব্দুর রহমান ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী ও মাদক থেকে দূরে রাখতে স্থানীয় যুবসমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা। একই সঙ্গে তারা টুর্নামেন্টটির সফল সমাপ্তি কামনা করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।