এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’র নেতৃবৃন্দ।
আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ‘সুরের ধারা’র সাংগঠনিক বিভিন্ন দিক এবং কাপ্তাইয়ের সার্বিক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে নবাগত ইউএনও-এর সাথে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। ইউএনও মো. রায়হানুল ইসলাম অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁদের কথা শোনেন। এ সময় তিনি কাপ্তাইয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান ও প্রসারিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে ‘সুরের ধারা’ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং সদস্য ওয়েপ্রুচিং মারমা। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নুম্যাইচিং মারমা, দীপ্তী চাকমা ও রাস মনি ধর।
সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে কাপ্তাইয়ে উষ্ণ স্বাগত জানান এবং তাঁর আগামী কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।