এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মুগদা এলাকা থেকে এক ব্যক্তির খণ্ডিত সাত টুকরো দেহ উদ্ধারের পর এবার তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মানিকনগর এলাকা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এর আগে রবিবার বিকেলে মুগদার মান্ডা এলাকার আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ নামক একটি বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। তবে সেসময় মাথাটি পাওয়া যায়নি। এরপর বিচ্ছিন্ন মাথাটির সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে গভীর রাতে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা স্থান থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মাথাটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিহতের পরিচয় শনাক্তের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া পরিচয় নিশ্চিতে মৃতদেহের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক বিভাগের কাছে আবেদন করেছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।