এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (৩৫) শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। নিহতের দুই ছেলে ও ৯ মাসের একটি মেয়ে রয়েছে।
নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে জেগে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকেন। আমি তার ডাকে ঘুম থেকে উঠে দেখি, আমার স্ত্রী পাশে নেই।
আমার শিশুমেয়েটি কান্না করছে। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রীর গলা কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কে বা কারা কী কারণে আমার স্ত্রীকে হত্যা করেছে তা, বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না। আমার ৯ মাসের একটি মেয়ে রয়েছে। মেয়েটির এখন কি হবে।
এবিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্তাধীন হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।