এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অতিরিক্ত অসুস্থ বয়স্ক,বৃদ্ধ ও পঙ্গু রোগীদের সহজে সেবা গ্রহণের জন্য ২টি হুইল চেয়ার বিতরণ করলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।
তিনি রোগীদের ভোগান্তি এড়াতে এই মানবিক কাজটি করেছেন। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। হুইল চেয়ার না থাকায় এ সকল রোগীদের চরম ভোগান্তি শিকার হতে হয়েছে।এ হুইল চেয়ার পেয়ে অতিরিক্ত অসুস্থ,বয়স্ক,বৃদ্ধ ও পঙ্গু রোগীদের চিকিৎসা জন্য খুবই উপকার হয়েছে। গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এস এম রবিউল ইসলাম নয়ন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,সে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাচ শেখের পুত্র।উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে হুইল চেয়ার ২টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান,সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য নান্নু খাঁন,উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ,ছাত্রদলের সদস্য সচিব রজব আলীর উপস্থিতিতে যুবদল নেতা এস এম রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমেন শাহার হাতে হুইল চেয়ার ২টি প্রদান করা হয়েছে। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।