এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দুমুখ এলাকার তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন—মো. জসিম ও মো. জিয়াবুল। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—মো. রাসেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালাল।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়ার খুটাখালী থেকে আলীকদম হয়ে থানচির তিন্দুমুখ ও বাঘেমুখ এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে সকালে একটি পর্যটকদল ল্যান্ডক্রুজারে করে রওনা দেয়। বিকেলে গাড়িটি তিন্দুমুখের তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে পাঠানো হয়।
বিজিবির বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপপরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্গম এলাকা হওয়ায় নিহতদের মরদেহ উদ্ধার ও পরিস্থিতি পর্যবেক্ষণে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরাও নদীপথে নৌকাযোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।