পিরোজপুরে 'সেভ বাংলাদেশ'এর আনুষ্ঠানিক যাত্রা, দুই অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে 'সেভ বাংলাদেশ'এর আনুষ্ঠানিক যাত্রা, দুই অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আইনি ও আর্থিক সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন সেভ বাংলাদেশ। 

সোমবার (৫ অক্টোবর) পিরোজপুর সিজিএম আদালতের কনফারেন্স রুমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কাউখালীর দুই অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন-কাউখালীর মোহাম্মদ আবু বক্কর মল্লিক ও জাকির হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর সিনিয়র সিভিল জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার মো. রুবেল শেখ। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ বাংলাদেশের সমন্বয়কারী মিজানুর রহমান মুকুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লাসহ আইনজীবী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি লিগ্যাল এইডের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ হবে। বিশেষ করে আদালতে আসা-যাওয়ার ভাড়া, খাবারসহ আনুষঙ্গিক খরচ বহনে যারা সমস্যায় পড়েন, তাদের চিহ্নিত করে সহযোগিতার আওতায় আনার ওপর গুরুত্ব দেন তারা।

সেভ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন অনুযায়ী আইনি এবং আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।