এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা মহিলা দলের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
এদিন সকালে শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো সংকটময় মুহূর্তে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে মহিলা দল রাজপথে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।"
তিনি আরও বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় মহিলা দল আজ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সকল নারীদের এ দলে কাজের সমান অধিকার রয়েছে। গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।" এ সময় তিনি সরকারি বিভিন্ন সুবিধা ও ফ্যামিলি কার্ড যেন প্রকৃত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন হয়, সে ব্যাপারে মহিলা দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার (হাসি)-এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক এবং কাউখালী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নূপুর আক্তারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৪, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।